1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

সুন্দরগঞ্জের সাংসদ লিটন হত্যা অস্ত্র মামলার দ্বিতীয় দিনে হাজির হননি স্বাক্ষীরা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সাংসদ কর্ণেল (অব.) ডা. আবদুল কাদের খানের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলায় স্বাক্ষ্যগ্রহনের দ্বিতীয় দিনে আদালতে হাজির হননি স্বাক্ষীরা। গতকাল বৃহস্পতিবার গাইবান্ধার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-১ এ জহুরুল ইসলাম ও রবিউল ইসলাম নামের দুইজন গ্রামপুলিশ এবং ফিরোজ কবীর ও জাহেদুল ইসলাম নামের অপর স্থানীয় দুইজন ব্যক্তির উপস্থিত হওয়ার কথা ছিল।
আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, আদালতে দুইজন গ্রামপুলিশ ও স্থানীয় দুইজন ব্যক্তির উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু তারা আদালতে হাজির হননি। তবে আবদুল কাদের খানকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবি শফিকুল ইসলাম শফি বলেন, এই মামলায় মোট সাক্ষী ১৫ জন। আজ মামলার দ্বিতীয় সাক্ষ্য দিন ধার্য ছিল। কিন্তু স্বাক্ষীরা আদালতে উপস্থিত হননি। এরআগে একই আদালতে গত ১৮ জুলাই অস্ত্র আইনে দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজ্জামান সাক্ষ্য দেন।
গতবছরের ৩১ ডিসেম্বর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটন সুন্দরগঞ্জের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় মনজুরুল ইসলামের বড়বোন ফাহমিদা বুলবুল বাদি হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে চলতি বছরের ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে একটি পিস্তল আবদুল কাদের খান থানায় জমা দেন ও একটি পিস্তল তার বাড়ী থেকে উদ্ধার করে পুলিশ। পরে এ নিয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজ্জামান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!