1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র থাকবে না: মঈন খান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, সংবিধানের মূলকথা বিচার বিভাগ, সংসদ ও প্রশাসন। যে দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই সেই দেশে গণতন্ত্র টিকে থাকতে পারে না।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত মিঞা মোহাম্মদ সেলিমের মৃত্যুতে স্মরন সভায় তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, বিচার বিভাগের দায়িত্ব বিচার বিভাগই পালন করবে। এ নিয়ে দ্বন্দ্ব করার কিছু নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে।

দেশে গণতন্ত্র ও সুশাসন নেই দাবি করে দলটির এই নীতিনির্ধারক বলেন,‘কোনো দেশে সুশাসন ও মানবাধিকার না থাকলে সেই দেশের কোনো ভিত্তি থাকে না এবং উন্নয়নও জনগণের দোড়গোড়ায় পৌঁছায় না।’

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন দেশনেত্রী খালেদা জিয়ার ডাকে সারা দিয়ে আরেকবার ঐক্যবদ্ধ হয়ে দেশের হারানো গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনি। যেমন ফিরিয়ে এনে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি জাকির হোসেন খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক এ কে হান্নান, বিএনপির যুবদলের সহ সভাপতি ফজলুর রহমান মাহফুজ প্রমূখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!