1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

ইসরাইলের অভ্যন্তরে থাকা ফিলিস্তিনিদের হস্তান্তরে নেতানিয়াহুর প্রস্তাবের নিন্দা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

 

ইসরাইলের অভ্যন্তরে থাকা আরব জনবহুল কয়েকটি গ্রাম ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে হস্তান্তর করতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি প্রস্তাবের নিন্দা করেছেন ফিলিস্তিনি নেতারা ও মানবাধিকার গ্রুপ।

ইসরাইলের নিউজ চ্যানেল ‘নিউজ টু’ এর খবরে পরিকল্পনাটি প্রথমবারের মতো প্রকাশ করা হয়।

নতুন এই প্রস্তাবে ফিলিস্তিনি নেতৃত্বের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির অংশ হিসাবে ইসরাইল কর্তৃক দখলকৃত পশ্চিমতীরের ইহুদি বসতিগুলোকে ইসরাইলের যুক্ত করার অনুমতি পাবে।

ইসরাইলি দৈনিক ‘হারেৎজ’ পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায় ‘চ্যানেল টু’কে একজন ইসরাইলি কর্মকর্তা বলেন, ‘এই ইস্যুটি আলাদা কোনো প্রস্তাব নয়, বরং ফিলিস্তিনিদের সঙ্গে একটি সমন্বিত ব্যবস্থা নেয়ার প্রস্তাবের অংশ।’

বাধ্যতামূলক জনসংখ্যা স্থানান্তর এবং বসতিগুলোর অন্তর্ভুক্তিকরণ সম্পর্কে ইসরাইলের নেসেটে (পার্লামেন্ট) সদস্য ইউসেফ জাবারেন বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি অবৈধ ও ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বিবেচিত হবে।’

তিনি আল জাজিরাকে বলেন, ‘ইসরাইলে বসবাসরত আরব বংশোদ্ভূত নাগরিকরা কারো অনুগ্রহের মাধ্যমে নাগরিকত্ব পায়নি, বরং তারা তাদের ঐতিহাসিক স্বদেশে বাস করছে।’

তিনি বলেন, ‘এটি পশ্চিম তীরে অবৈধভাবে ভূমি দখল করা বাসিন্দাদের সম্পূর্ণ বিপরীত। এসব বাসিন্দারা ফিলিস্তিনের ভূমি জোর করে দখল বাস করছে।’

হাইফা-ভিত্তিক আরব সংখ্যালঘু অধিকার সংস্থা ‘আদালাহ লিগাল কেন্দ্র’ জানায়, প্রায় ১.৭ মিলিয়ন ফিলিস্তিনি ইসরাইলের শহর ও গ্রামগুলোতে বসবাস করছে এবং তারা ইসরাইলি নাগরিকত্ব বহন করছে। প্রায় এক ডজন আইনের মাধ্যমে তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। একই সঙ্গে তাদের রাষ্ট্রীয় সম্পদে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘এই ধরনের পরিকল্পনা বা আলোচনার কথা- বিশেষত যেসব নাগরিকরা এতে সরাসরি প্রভাবিত হবে তাদের অনুমতি ছাড়াই এই পরিকল্পনা একটি জাতিবিদ্বেষী সিদ্ধান্ত। এটি তাদের নাগরিকত্বকে নিকৃষ্ট, অস্থায়ী, ঝুঁকিপূর্ণ এবং রাজনৈতিক আলোচনার তিক্ততায় পরিণত করবে।’

সূত্র: আল জাজিরা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!