1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

পলাশবাড়ীতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডায়াবেটিস সমিতির সভাপতি তুখোর ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন আর নেই

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী সদরের বাসিন্দা মহান একাত্তরে স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, উপজেলা ডায়াবেটিস সমিতির সভাপতি সাবেক তুখোর ছাত্রনেতা আলহাজ্ব মোয়াজ্জেম  হোসেন সরকার আর নেই। তিনি বুধবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, সহকর্মি-সহযোদ্ধা ও পাড়া-প্রতিবেশিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার আকস্মিক অসুস্থ্য হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য রংপুর  মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকাবস্থায় বুধবার বিকেলে তিনি ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বাদ যোহর স্থানীয় এস.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজা এবং সদরের বৈরী হরিণমারি গ্রাামের নিজ বাড়ীতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হবে। মুক্তিযুদ্ধে তার বিশেষ সাহসি অবদান ছিল।

মরহুম মোয়াজ্জেম হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উপদেষ্টা পরিষদের অন্যতম একজন উপদেষ্টা ছিলেন বলে জানা যায়।

তার অকাল মৃত্যুতে গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ইউনুস আলী সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাংগঠনিক সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল ও সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফিরোজ কবির সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে কমান্ডার মো. আব্দুর রহমান ও সন্তান কমান্ডের পক্ষে মো. মন্জুর কাদির মুকুল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাতসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!