গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে কামারদহ ইউনিযনের অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধি শিশুদের জন্য থেরাপি ভ্যান সেবা উদ্ভোধন করেন কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন।
বুধবার সকাল ১১টায় কামারদহ অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি এএইচএম সালেহ্ (বেলাল)-এর সভাপতিত্বে কামারদহ অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধি শিশুদের জন্য থেরাপি ভ্যান সেবা উদ্ভোধনী অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন। সমাজ কল্যান মন্ত্রনালয়ে জাতীয় প্রতিবন্ধী উন্নযন ফাউন্ডেশনের পরিচালনায় ও গাইবান্ধা জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে প্রতিবন্ধি শিশুদের জন্য থেরাপি ভ্যান সেবা উদ্ভোধনী অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কামারদহ ইউপি সদস্য আব্দুল মজিদ, রশিদুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্যা হ্যাপী খাতুন প্রমূখ।