গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামে দৈনিক প্রত্যাশা প্রতিদিনের সম্পাদক ও মুক্তজমিনের নির্বাহী সম্পাদক হারুনর রশিদ বলেছেন, সাংবাদিক বন্ধুরা সমাজের দর্পন। তৃর্ণ মূলের সাংবাদিকেরা আজ বড় অবহেলিত। তাদের উন্নয়নে সমাজের কোনো ভূমিকা নেই, সাংবাদিক সমাজ অক্লান্ত পরিশ্রম করে তৃর্ণমূল পর্যায় থেকে অত্যন্ত গুরুত্ব পূর্ণ তথ্য পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতীর উন্নয়ন এবং কল্যানে ভূমিকা রেখে যাচ্ছেন। আগামী দিনেও সাংবাদিক সমাজের প্রতি সৎ ও আন্তরিক ভাবে গঠন মূলক ভূমিকা রাখার আহবান জানান।
বুধবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট রোডস্থ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে ফোরাম সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও মুক্তজমিন গোবিন্দগঞ্জ প্রতিনিধি বাবু কালামানিক দেবের সঞ্চালনায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রকাশক ও সম্পাদক উপরোক্ত কথাগুলো বলেছেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত সংবাদ-এর মফস্বল সম্পাদক মতিউর রহমান (মতি) মুক্তজমিন গাইবান্ধা জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ফোরামের নির্বাহী সদস্য মোয়াজ্জেম হোসেন আকন্দ, ফোরাম সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, চ্যানেল আই গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, সাংবাদিক আব্দুল হান্নান আকন্দ, নূর আলম আকন্দ, আলমগীর হোসেন, সাইদুল ইসলাম, এম এ রহিম ও বি কম শিখা দত্ত প্রমূখ।