1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

দু’টি ডায়াগনস্টিক সেন্টারের আল্ট্রাসনোগ্রামে পৃথক তথ্য গোবিন্দগঞ্জে চিকিৎসকের লাথিতে গৃহবধূর পেটের সন্তানের মৃত্যু ॥ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুল আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের প্রতিবাদ করায় চিকিৎসকের লাথিতে মুক্তিযোদ্ধার নাতনী গৃহবধূ ইসমতারার পেটের সন্তান মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় চিকিৎসক ডাঃ শরিফুল আলম সুমনের নামে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, ফুলবাড়ি ইউনিয়নের বড় সাতাইল বাতাইল গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী ইসমতারা গত ১২ জুলাই স্থানীয় গোবিন্দগঞ্জ নিরাময় ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ডা. শরিফুল আলম সুমনের কাছে আল্ট্রাসনোগ্রাম করেন। রিপোর্টে উল্লেখ করা হয়, তার গর্ভে দু’টি সন্তান রয়েছে। এতে সন্দেহ হলে ২৪ দিন পর গত ৪ আগস্ট বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে আরেক ডাক্তারের কাছে আল্ট্রাসনোগ্রাম করলে সেখান  থেকে প্রাপ্ত রিপোর্টে উল্লেখ করা হয়, ইসমতারার পেটে দুটি নয়, একটি সন্তান রয়েছে। ওইদিনই গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শরিফুল আলম সুমনের কাছে রিপোর্ট দু’টি দেখানো হলে তিনি রোগীর প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি ইসমতারার পেটে লাথি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে অসুস্থ অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সোমবার তিনি মৃত সন্তান প্রসব করেন।

এ ঘটনায় ইশমতারা বাদী হয়ে ডাঃ শরিফুল আলম সুমনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!