শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

সাকিবের দুরন্ত ব্যাটিং-এ বার্বাডোজের বিপক্ষে মধুর প্রতিশোধ জ্যামাইকার

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১২ রানে জয় পেয়েছে জ্যামাইকা তালাওয়াশ। ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ৩২বলে অপরাজিত ৪৪ রান করেন সাকিব। এরপর বল হাতে উইকেটও নিয়েছেন তিনি। তাই বার্বাডোজ ট্রাইডেন্টসকে হারাতে মোটেও বেগ পেতে হয়নি জ্যামাইকাকে। গত পরশু রাতে এই বার্বাডোজের কাছেই ১২ রানে হেরেছিলো জ্যামাইকা। তাই ফিরতি ম্যাচে একই ব্যবধানে জিতে মধুর প্রতিশোধ নিলো জ্যামাইকা। 
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জ্যামাইকা। নির্ধারিত ২০ ওভারে উইকেটে ১৫৪ রান করেন তারা। তিন নম্বরে নামা আন্দ্রে ম্যাককার্থি সর্বোচ্চ ৬০ রান করেন। তার ৪৪ বলের ইনিংসে ৩টি করে চার ছক্কার মার ছিলো। 
এছাড়া শেষের দিকে ব্যাট হাতে ঝড় তুলে জ্যামাইকাকে লড়াই করার পুঁজি এনে দিয়েছেন সাকিব। ৫টি চার ১টি ছক্কায় নিজের অনবদ্য ৪৪ রানের ইনিংসটি সাজান সাকিব। বার্বাডোজের পাকিস্তানের বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ ৩টি করে উইকেট নেন। 
জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪২ রানেই অলআউট হয়ে যায় বার্বাডোজ। দলের পক্ষে একাই লড়াই করার চেষ্টা করেছিলেন অধিনায়ক কাইরন পোলার্ড। কিন্তু তার লড়াই শেষ পর্যন্ত বৃথা যায়। ২টি চার ৬টি ছক্কায় ৩৩ বলে ৬২ রান করেন পোলার্ড। জ্যামাইকার পাকিস্তানের ডানহাতি পেসার মোহাম্মদ সামি ২১ রানে উইকেট নেন। এছাড়া সাকিব ওভারে ২৮ রান দিয়ে নেন উইকেট। ম্যাচ সেরা হয়েছেন ম্যাককার্থি সূত্রঃ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft