1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

ইনিংস ব্যবধানেই শ্রীলঙ্কাকে হারাল ভারত

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৩৫ বার পড়া হয়েছে

পরাজয় ছিল অবশ্যম্ভাবী। ৬২২ রানের জবাবে প্রথম ইনিংসে ১৮৩ আউট হয়ে যাওয়ার পর ৪৩৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাট করতে নামার পরই সবাই ধরে নিয়েছিল ইনিংস পরাজয় ঘটছে স্বাগতিকদের। তবে সেই পরাজয়টা একটু বিলম্বিত হয়েছে দুই ব্যাটসম্যানের দৃঢ়তায়। দিমুথ করুনারত্নে আর কুশল মেন্ডিসের অসাধারণ দুটি সেঞ্চুরি সত্ত্বেও ইনিংস ব্যবধানে হারতে হলো শ্রীলঙ্কাকে। পরাজয়ের ব্যবধান এক ইনিংস ও ৫৩ রান। সে সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে রেখেই জিতে নিল ভারত।

টেস্ট র্যাংকিংয়ে এক নম্বর বোলারের জায়গাটি দখলে রবীন্দ্র জাদেজার। সেরার মতই সেরা পারফরম্যান্স দেখিয়েছেন তিনি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। একাই ৫টি উইকেট নিয়েছেন তিনি। তার সঙ্গে তাল মিলিয়ে ২ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ২টি নিয়েছেন হার্দিক পান্ডিয়া এবং ১ উইকেট নিয়েছেন উমেষ যাদব।

তৃতীয় দিন শেষ মুহূর্তে কুশল মেন্ডিস সেঞ্চুরি করে আউট হয়ে গেলেও লঙ্কানদের আশার প্রদীপ হয়ে মিটি মিটি জ্বলছিলেন দিমুথ করুনারত্নে। ৯২ রানে তিনি ছিলেন অপরাজিত। তার সঙ্গে উইকেটে নেমে অপরাজিত ছিলেন পুষ্পকুমারা।

ইনিংস পরাজয় এড়ানোর জন্য আরও ২৩০ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। চতুর্থদিন সকালে ব্যাট করতে নেমে খুব বেশি নয়, আর মাত্র ২৯ রান যোগ করার পরই বিদায় নেন পুষ্পকুমারা। নিজের নামের পাশে যোগ করেন ১৬ রান।

এরই মধ্যে সেঞ্চুরি পূরণ করে নেন দিমুথ করুনারত্নেও। এ নিয়ে ক্যারিয়ারে ৬ষ্ঠ সেঞ্চুরি করেন তিনি। পুষ্পকুমারা আউট হয়ে যাওয়ার পর অধিনায়ক দিনেশ চান্ডিমাল দারুণ হতাশা উপহার দেন। মাত্র ২ রান করে বিদায় নেন তিনি। এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউজকে নিয়ে কিছুটা লড়াই চালিয়ে যান করুনারত্নে। ৬৯ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হন তারা দু’জন। ১৪১ রান করে আউট হন করুনারত্নে।

৩৬ রান করে আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। নিরোশান ডিকভেলা ৩১ রান করে আউট হয়ে যাওয়ার পরই মূলতঃ শ্রীলঙ্কার লড়াই করার সব আশা শেষ। এরপর ছিল শুধুই আনুষ্ঠানিকতা। দ্বিতীয় সেশনের প্রায় অর্ধেক বাকি থাকতেই শ্রীলঙ্কার পরাজয় নিশ্চিত হয়ে যায়। ৩৮৬ রানেই অলআউট হয়ে গেলো শ্রীলঙ্কা। পরাজয় ইনিংস ও ৫৩ রানের ব্যবধানে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!