1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

রৌমারীতে কলেজ শিক্ষকের অপসরণের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারীতে কলেজ শিক্ষকের অপসরণের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন কলেজে শিক্ষার্থীরা।

রোববার দুপুরে রৌমারী ডিগ্রি কলেজ ক্যম্পাস থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে মিলিত হয়। এতে অংশ নেয় স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সস্রাধিক মানুষ। এসময় বক্তব্য রাখেন, রৌমারী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইলা, বিনা, সাকিরা, লিমা, সারমিন প্রমূখ।

উল্লেখ্য গত শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে আপপ্তিকর অবস্থায় রৌমারী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান ফেরদৌস ওরফে কুদ্দুস ও ভাওয়াল কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সে’র অধ্যয়নরত ছাত্রীকে (জান্নাতুল ফেরদৌস মোসুমী) দেখতে পেয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীরা দু’জনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের উদ্বার করে রৌমারী থানা নিয়ে আসে। ঔ শিক্ষক এর আগে ২০০৭ইং সালে এক ছাত্রীর অশ্লীলতাহানী করতে গিয়ে শিক্ষার্থীদের কাছে ধরা পড়ে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, মেয়ের কোন অভিযোগ নেই, আমরা তাদের নিরাপত্তার জন্য থানায় রেখেছি, পরিস্থিতি শান্ত হলে তাদের বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।

রৌমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম জীবন জানান, বর্তমান কলেজের পরিস্থিতি শান্ত করার লক্ষে তাকে সাময়িকভাবে কলেজ থেকে বহিস্কারে সিন্ধান্ত হয়েছে। ৭জুন ম্যানেজিং কমিটির সভা আহবান করা হয়েছে সভায় চুরান্ত সিন্ধান্ত নেওয়া হবে।

রৌমারী উপজেলা নির্বাহী অফিসার ও রৌমারী ডিগ্রি কলেজের সভাপতি ফাউজুল কবীর বলেন, ম্যানেজিং কমিটির সভায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!