1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

‘বিচারকদের শৃঙ্খলাবিধি প্রণয়নে মন্ত্রী বা মন্ত্রণালয়ের দরকার নেই’

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

 

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা তৈরি করতে আইন মন্ত্রণালয়ের দরকার নেই। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল ও হাইকোর্ট বিভাগ এ বিধিমালা করে ১১৬ অনুচ্ছেদ অনুসারে কেবল রাষ্ট্রপতির মাধ্যমে এটা করার আবেদন জানিয়েছেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট এ রুলস প্রণয়ন করে শুধু রাষ্ট্রপতির কাছে নিয়ে দেখিয়ে আসলেই হয়। এখানে মন্ত্রী বা মন্ত্রণালয়ের দরকার নেই।

আবেদনকারী মাসদার হোসেনের পক্ষে রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চে এটি উপস্থাপন করা হয়।

পরে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, ‘১৭ বছর আগে একই আবেদন করেছিলাম। তখন প্রধান বিচারপতি মোস্তফা কামাল রায়ে বলেছিলেন, রুলস প্রণয়নে একটি আইনি বাতাবরণ থাকা দরকার।

১৭ বছর পরেও এসে আবেদন করে বলেছি- বিচারপতি মোস্তফা কামালের ওই রায়ের অংশ রিভিউ করতে হবে। কারণ ১১৬ অনুচ্ছেদ মতে বিচার বিভাগীয় দায়িত্বপালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে।

এর আগে রবিবার সকালে গেজেট প্রকাশে ৪ সপ্তাহ সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। পরে আদালত ২ সপ্তাহ সময় দেন।  রাষ্ট্রপক্ষের আরো সময়ের আবেদনের প্রেক্ষিতে রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিহনার নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট সংক্রান্ত শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করে। সেই সঙ্গে বিরোধ মেটাতে আবারো আলোচনার আহ্বান জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!