1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

ঘরোয়া চিকিৎসায় মাথায় চুল গজাবে ম্যাজিকের মতো!

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

অকালে চুল ঝরে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। ব্যয়বহুল কসমেটিক সার্জারির মাধ্যমে টাকে নতুন করে চুল গজানোর বন্দোবস্ত করা যায় ঠিকই, কিন্তু তার ঝামেলা অনেক। তা ছাড়া হেয়ার গ্রাফটিং-এর পেছনে একগাদা টাকা খরচ করার মতো আর্থিক সচ্ছলতাও সকলের থাকে না। ফলে মানুষ খোঁজেন মাথায় চুল গজানোর সহজ ও প্রাকৃতিক কৌশল।

‘ডে বাই ডে থ্রি সিক্সটি ফাইভ’ নামক লাইফস্টাইল ম্যাগাজিন এ বার তেমনই এক ঘরোয়া কৌশল বাতলে দিয়েছে তাদের সাম্প্রতিক সংস্করণে। একটি বিশেষ ঘরোয়া মিশ্রণের সাহায্যে চুলহীন মাথাকে ম্যাজিকের মতো ঢেকে ফেলা যাবে কালো চুলে— এমনটাই জানানো হয়েছে ওই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে।
কী কী লাগবে এই মিশ্রণ তৈরি করতে? লাগবে চারটি সামান্য জিনিস—

১. ২০০ গ্রাম তিসি তেল।
২. ৪টি পাতি লেবু।
৩. ১ কেজি মধু।
৪. ৩টি রসুনের কোয়া।

এ বার জেনে নিন, কীভাবে তৈরি করবেন এই মিশ্রণ:

প্রথমে রসুন আর পাতি লেবু ছোট ছোট টুকরো করে এক সঙ্গে বেটে নিন। ব্লেন্ডারে ফেলে মিশিয়েও নিতে পারেন। তার পর তিসি তেল এবং মধু তার সঙ্গে মিশিয়ে দিন। এবার সেই মিশ্রণ একটি পাত্রে ভরে ফ্রিজের ভিতর রেখে দিন। ব্যস, আপনার ম্যাজিক মিশ্রণ তৈরি।

এবার জানা যাক, এই মিশ্রণ সেবনের নিয়ম। দিনে তিন বার খেতে বসার আধ ঘন্টাখানেক আগে ফ্রিজ থেকে বার করে এই মিশ্রণ খান এক চা-চামচ। তার পর পাত্রটিকে আবার ফ্রিজে রেখে দিন।

এই মিশ্রণের ফল পেতে সপ্তাহ দু’য়েকের বেশি সময় লাগবে না। তার মধ্যেই টাকে চুল গজাতে শুরু করবে। পাশাপাশি এই মিশ্রণ স্বাস্থ্যের সামগ্রিক উন্নতি ঘটাবে। বাড়বে চোখের দৃষ্টি, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা। কী? বিশ্বাস হচ্ছে না? তা হলে নিজেই একবার ট্রাই করে দেখুন না। লাভ বই ক্ষতি হবে না, এ কথা হলফ করে বলা যায়।

সূত্র: এবেলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!