1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

রংপুর সিএমএইচ থেকে ঢাকা সিএমএইচে তারামন বিবি

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

অবস্থার অবনতি হওয়ায় বীরপ্রতীক তারামন বিবিকে উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হবে। শনিবার বেলা সোয়া ১২টায় রংপুর সিএমএইচ থেকে তারামন বিবির ছেলে তাহের আলী পরিবর্তন ডটকমকে জানান, তারা এখনও সিএমএইচ এ অবস্থান করছেন। তার মায়ের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা ঢাকা সিএমএইচ’এ রেফার্ড করেছেন। সরকারিভাবে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

দীর্ঘদিনের শ্বাসকষ্ট আর কাশি বাড়ায় বেশি অসুস্থ হয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কিংবদন্তী নারী বীরপ্রতীক তারামন বিবি। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দুপুরে রংপুর সিএমএইচ এ ভর্তি করা হয়।

এর আগে রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের নিজ বাড়িতে শ্বাসকষ্টে অসুস্থ তারামন বিবি রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতেন। রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন তাকে চিকিৎসা সেবা দিতেন। শ্বাসকষ্ট ও কাশিটা অনেক বেড়ে যাওয়ায় তারামন বিবিকে কয়েক বার অক্সিজেন ও নেবুলাইজেশন এর সহযোগিতা নিয়ে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

তারামন বিবির ছেলে তাহের আলী জানান, বৃহস্পতিবার রাতে মায়ের শরীরের অবস্থার অবনতি হলে রংপুর নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন। তার পরামর্শে ও কুড়িগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে তাকে রংপুর সিএমএইচ এ ভর্তি করান। এখানেই তার চিকিৎসা চলছে।

মহান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের অধীনে তারামন বিবি সাহসের সঙ্গে মুক্তিযোদ্ধাদের খাবার রান্না করা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীর খবরাখবর সংগ্রহ করা ও পাকবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এ কারণেই স্বাধীনতা পরবর্তী সময়ে তারামন বিবিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!