1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

 

দমকল কর্মীরা রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ।

শুক্রবার সকালে খানপুর খেয়া ঘাটে এ নৌকাডুবির ঘটনা ঘটে। দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।

ওই দুই শিক্ষার্থী হলো লালপুর উপজেলার সুলতানপুর গ্রামের মন্টু আলীর ছেলে সবুজ আলী (১৮) এবং বাঘার খানপুর গ্রামের চাঁদমিয়ার ছেলে মনিরুল ইসলাম (১৪)। এদের মধ্যে সবুজ বাঘার দুরদুরিয়া কলেজের একাদশ শ্রেণির এবং
মনিরুল খানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

রাজশাহীর সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে তারা বেলা ১১টার দিকে সেখানে পাঁচ সদস্যের ডুবুরি ইউনিট পাঠান। তাদের সঙ্গে নাটোরের লালপুর দমকলবাহিনীর একটি ইউনিটও যৌথভাবে পদ্মা নদীতে উদ্ধার কাজ চালায়। দুপুর দেড়টার নদী থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে ফরহাদ হোসেন বলেন, নিখোঁজ দুইজনই হতদরিদ্র পরিবারের সন্তান। তারা অন্যের জমিতে কাজ করে আয় করে এবং এর পাশাপাশি পড়াশোনাও করে।

শুক্রবার সকালে তারা উভয়েই খেয়াঘাট এলাকায় পাট কাটতে যায়। নদী পার হয়ে সেখানে যেতে নৌকার প্রয়োজন হয়। নৌকায় আরও ৪৫ থেকে ৫০ জন লোক ছিলেন। কিন্তু মাঝ নদীতে গিয়ে ভার সামলাতে না পেরে নৌকাটি ডুবে যায়। এরপর অন্যরা সাঁতরে পারে উঠলেও এই দুই শিক্ষার্থী নদীতে তলিয়ে যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!