1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে নেইমার!

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

 

বেশ কয়েক দিন ধরে চলা নাটকীয়তার পর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার।

এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করার খবরটি বৃহস্পতিবার ফরাসি ক্লাব তাদের ওয়েবসাইটে জানায়।

২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে ফরাসি ক্লাবটিতে যোগ দিলেন নেইমার। গত বছরের আগস্টে ইউভেন্তুস থেকে পল পগবাকে সাড়ে ১০ কোটি ইউরো দিয়ে কিনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেটাই ছিল ট্রান্সফার ফির আগের রেকর্ড।

প্যারিসের ক্লাবটিতে সাপ্তাহিক আট লাখ ৬৫ হাজার ইউরো হিসেবে প্রতি বছর করসহ সাড়ে চার কোটি ইউরো আয় করবেন নেইমার। সঙ্গে বিশাল অঙ্কের ওই ট্রান্সফার ফি। সবমিলিয়ে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের পিছনে পিএসজির খরচ দাঁড়াবে ৪৫ কোটি ইউরো।

ফ্রান্সে পাড়ি দিয়ে উচ্ছ্বসিত নেইমার বলেন, পিএসজির উচ্চাকাঙ্ক্ষা আমাকে টেনেছে।…মনে হচ্ছে আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আজ থেকে আমি আমার নতুন সতীর্থদের সাহায্য করতে যতটা পারি করব।

নেইমারের এই দল বদল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলছিল জোরালো আলোচনা। অবশেষে বুধবার নিজে কাতালান ক্লাবটিতে গিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।

এরপর বৃহস্পতিবার শুরু হয় নতুন নাটকীয়তা। তার আইনজীবীরা বাই আউট ক্লজের অর্থ দিতে গেলে তা ফিরিয়ে দেয় লা লিগা কর্তৃপক্ষ।

লিগ কর্তৃপক্ষের মতে, নেইমারকে কিনতে গিয়ে উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) নিয়ম ভাঙছে পিএসজি। ফরাসি ক্লাবটি ‘ফিন্যান্সিয়াল ডোপিং’ করছে বলে সম্প্রতি অভিযোগ করেছিলেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

পরে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে নেইমারের আইনজীবী বার্সেলোনার অফিসে গিয়ে বাই আউট ক্লজের অর্থ পরিশোধ করেন। আর তাতেই দল বদলের পথ খুলে যায় গত অক্টোবরে ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করা এই তারকার।

২০১৩ সালে সান্তোস থেকে আসা নেইমার প্রতিযোগিতামূলক ফুটবলে বার্সেলোনার হয়ে মোট ১০৫টি গোল করেছেন। জিতেছেন দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট আটটি শিরোপা।

২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার ‘ট্রেবল’ জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পিছনে থেকে তৃতীয় হন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!