
নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের একদিন পর দুই বোনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রংপুরের বীর ডুবুরী দল টানা প্রায় একদিন উদ্ধার কাজ চালিয়ে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে ছোট বোন মাহফুজা (৮) ও দুপুর দেড়টার দিকে বড় বোন নসিমন(১২)’র লাশ উদ্ধার করে।
এদিকে একই পরিবারের দুই বোনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে গরু চড়ানোর সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের চড়ুইগাদি গ্রামের তাহের আলীর দুই মেয়ে বালিয়াডাঙ্গীর সিমান্তবর্তী খরস্রোতা নাগর নদী পার হতে গিয়ে ডুবে যায়।
দুই বোনের লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত মো: মিজানুর রহমান।