1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

মুসলিম উম্মার সার্বিক উন্নয়নে সহায়তা করতে বাংলাদেশ সবসময় প্রস্তুত: রাষ্ট্রপতি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

 

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা সমাধানে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সহায়তা কামনা করেছেন।

ওআইসির সফররত মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল-ওসাইমীন বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানান। খবর বাসসের।

রাষ্ট্রপতি ফিলিস্তিন ও আল-আকসা মসজিদ সমস্যা সমাধানে মুসলিম উম্মার সম্মিলিত প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। দেশে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মুসলিম উম্মার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সহায়তা করতে বাংলাদেশ সবসময় প্রস্তুত রয়েছে। বিশ্বব্যাপী মুসলমানদের কল্যাণে অবদান রাখার জন্য রাষ্ট্রপতি ওআইসি মহাসচিবকে ধন্যবাদ জানান।

বিভিন্ন ক্ষেত্রে চমৎকার উন্নয়নের প্রশংসা করে ওআইসি মহাসচিব বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অন্যদের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণে বিশ্বাস করে। এখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই।

তিনি বলেন, মুসলিম বিশ্ব ভবিষ্যতে যাতে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে সে জন্য ওআইসি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ওআইসি মহাসচিব আশা প্রকাশ করেন।

বৈঠকে সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে ৪ দিনের সফরে ওআইসি মহাসচিব গতরাতে ঢাকা পৌঁছেন। এটি বাংলাদেশে তার প্রথম সফর।

এর আগে সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। রাষ্ট্রপতি সুইডেনে বাংলাদেশীদের কর্মসংস্থানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি আগামী দিনগুলোতে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে রাষ্ট্রদূতকে নির্দেশ দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!