1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

বোর্ডের সাথে সঙ্কট কাটিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

 

ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড়দের মধ্যে বেতন-ভাতা সংক্রান্ত চুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক, আলোচনা চলছিল। শেষ পর্যন্ত বোর্ডের সাথে সমঝোতায় পৌঁছেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটার অ্যাসোসিয়েশন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মুখোমুখি আলোচনায় বসেন বোর্ড সভাপতি জেমস সাদারল্যানন্ড ও ক্রিকেটার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি অ্যালিস্টার নিকোলসন। তাদের মধ্যে চূড়ান্ত আলোচনায় মিটে যায় সব সঙ্কট।

এর ফলে নির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে আসতে আর কোনো বাধা রইলো না। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২২শে অগাস্ট থেকে বাংলাদেশ সফরে থাকার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।

বোর্ডের আয়ের ভাগ তৃণমূলের ক্রিকেটাররাও এতদিন পেয়ে আসছিল। নতুন চুক্তিতে কেবল জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের আয় দেয়ার প্রস্তাব দিলে সেটি নাকচ করে আন্দোলনে যায় দেশটি সর্বোচ্চ পর্যায়ের ২৩০ ক্রিকেটার। অবশেষে অনড় থাকা ক্রিকেটারদের দাবিই অনেকখানি মেনে নেয়া হয়েছে।

চলতি মাসের ১৮ আগস্ট দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে স্টিভেন স্মিথের দল। ২৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে আলোচিত এই সিরিজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!