1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গাইবান্ধায় তৌফা-তহুরার নানার বাড়িতে আনন্দের বন্যা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ কোমরে জোড়া লাগানো জমজ শিশু তৌফা ও তহুরার নানার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া গ্রামে আনন্দের বন্যা বইছে। সেই সঙ্গে উচ্ছ্বাসিত গ্রামের সব মানুষ। শিশু দুটির খোঁজ নেয়ার জন্য অনেকে বারবার আসছেন ওই বাড়িতে।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে কেউ নেই। নানা সহিদুল ইসলাম ঢাকায় তৌফা ও তহুরার সঙ্গে। আর নানি সখিনা বেগম বাড়ির বাইরে।

পরে সাংবাদিক আসার খবর দেয়া হলে তিনি কিছুক্ষণ পরই চলে আসেন। ততক্ষণে আশপাশের বিভিন্ন বাড়ি থেকে অনেক মানুষ এসে জড়ো হয়।

তারা এই প্রতিবেদকের কাছে তৌফা ও তহুরার সর্বশেষ খবর জানতে চাইলে প্রতিবেদক মুঠোফোনে জাগো নিউজ থেকে তাদের সর্বশেষ খবর জানান।

তৌফা ও তহুরাকে আলাদা করা হয়েছে এ খবর নানি সখিনা বেগম মুঠোফোনে শুনেছেন। কিন্তু অপারেশনের পর চোখে দেখেননি নাতনিদের। পরে তিনি এই প্রতিবেদকের কাছে ছবি দেখতে চান। পরে প্রতিবেদক মুঠোফোনে তৌফা ও তহুরার ছবি দেখান। আশপাশের শিশু ও নারীরাও ভিড় করে ছবিটি দেখার জন্য।

সখিনা বেগম বলেন, নাতনিদের দেখার জন্য মনটা আনচান করছিল। অনেক দূরে গিয়েছিলাম টিভিতে ছবি দেখার জন্য, কিন্তু গিয়েও দেখতে পাইনি। আমার দুই নাতনিকে অপারেশন করে আলাদা করা হয়েছে। এ খবর শুনে আমরা সবাই খুব খুশি হয়েছি।

তিনি আরও বলেন, তৌফা ও তহুরার খবর নিতে আশপাশের মানুষ এসেছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে। আমি সবসময় চাই ওরা যেন ভালো থাকে।

তৌফা ও তহুরার মামী মর্জিনা বেগম বলেন, খবরটি শুনে ভালো লাগছে। ওরা দুইজন এখন শান্তিতে থাকবে। আগে তৌফা ও তহুরাকে দেখভাল করতে অনেক কষ্ট হয়েছে। ওরাও খুব কষ্ট পেয়েছে। এখন ওরা ভালো থাকবে। ওদের গোসল করাতে তিন থেকে চারজন মানুষ লাগতো।

প্রতিবেশী মো. ফুল মিয়া (৫০) বলেন, সবাই রাতদিন আল্লাহর কাছে দোয়া করেছি। শিশু দুইটি যেন সুস্থ থাকে। ওরা সুস্থ হয়ে ফিরে আসুক এটাই আমাদের কাম্য।

প্রসঙ্গত, গত বছরের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া গ্রামে কোমরে জোড়া লাগানো অবস্থায় নানার বাড়িতে জন্ম হয় তৌফা ও তহুরার।

গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক দল বিশেষজ্ঞ চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!