1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৩০

  • আপডেট হয়েছে : বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের হেরাত প্রদেশে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন মুসল্লি নিহত হয়েছেন। ভয়াবহ এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের প্রাদেশিক রাজধানী শহর হেরাত সিটির প্রধান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এর আগে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জালানি ফারহাদ আলজাজিরাকে জানিয়েছিলেন, নিহতের সংখ্যা ৫০ জনে পৌঁছেছে। এ ছাড়া হেরাত থেকে নির্বাচিত আইনপ্রণেতা মেহেদি হাদিদ বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি দেখে তিনি বলেন, এ এক নারকীয় হত্যাযজ্ঞ। শতাধিক মরদেহ ও আহত লোকজন পড়ে থাকতে দেখেন তিনি।

হেরাত পুলিশের মুখপাত্র আবদুল আহাদ ওয়ালিজাদা বলেন, ‘হেরাত সিটির থার্ড সিকিউরিটি ডিস্ট্রিক্টে মঙ্গলবার রাত ৮টার দিকে একটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমাদের হাতে আসা তথ্যানুযায়ী, দুজন সন্ত্রাসী এ হামলা চালিয়েছে। যাদের মধ্যে একজনের সুসাইড ভেস্ট পরা ছিল এবং বিস্ফোরণে তিনি নিজেকে উড়িয়ে দেন। অপরজনের কাছে রাইফেল ছিল। উভয়ই নিহত হয়েছেন।’

বুধবার রাতে নামাজের সময় এ হামলা হয়। এ সময় সেখানে প্রায় ৩০০ মুসল্লি নামাজ আদায় করছিলেন।

এ পর্যন্ত কোনো গোষ্ঠী ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেনি। তালেবান অস্বীকার করেছে এবং জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) মুখ খোলেনি। মঙ্গলবার কাবুলে ইরাকি দূতাবাসের কাছে হামলা চালায় আইএস।

এ হামলার তীব্র নিন্দা করে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, ‘সন্ত্রাসীরা আমাদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে পারবে না।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!