1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

খালেদা বিরুদ্ধে করা নাশকতার দুই মামলা স্থগিত

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ১০৮ বার পড়া হয়েছে

বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর দারুস সালাম থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুই মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

খালেদা জিয়ার করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রোববার (০৯ এপ্রিল) রুলসহ এ আদেশ দেন।

রুলে ওই দুই মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার আদেশ কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

এর আগে মঙ্গলবার (০৪ এপ্রিল) ওই দুই মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন খালেদা জিয়া। পাশাপাশি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর দারুসসালাম থানা এলাকায় একাত্তর পরিবহন ও নিউ ভিশনের দু’টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই বছরের ১০ ও ২০ ফেব্রুয়ারি দারুসসালাম থানায় মামলা দু’টি দায়ের করা হয়। এ দুই মামলায় গত বছরের ১২ ও ১৪ মে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে ১০ আগস্ট দুই মামলার অভিযোগপত্র আমলে নেন আদালত। আগামী ১০ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!