1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

৭৫৫ মার্কিন কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ পুতিনের

  • আপডেট হয়েছে : সোমবার, ৩১ জুলাই, ২০১৭
  • ৭৩ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক:

মস্কোর উপরে দেয়া সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার জবাবে রাশিয়া থেকে ৭৫৫ জন মার্কিন কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আসছে পয়লা সেপ্টেম্বরের মধ্যে এই মার্কিন কূটনীতিকদের রাশিয়া ছেড়ে যেতে হবে। খবর বিবিসির।

দেখতে-দেখতেই আরো জটিল রূপ নিয়েছে রুশ-মার্কিন সম্পর্ক।

এই বিরাট সংখ্যক কূটনীতিককে প্রত্যাহারের পর রাশিয়াতে থাকবে মাত্র ৪৫৫জন মার্কিন স্টাফ; নানান নিষেধাজ্ঞার পর ঠিক এই সংখ্যক রুশ স্টাফই এখন রয়েছে যুক্তরাষ্ট্রে।

কূটনীতিক প্রত্যাহারের এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স।

‘রাশিয়ার অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ড, দুবৃত্ত শাসকদের জন্য সমর্থন, ইউক্রেনে রুশ কর্মকাণ্ড এগুলো যে গ্রহণযোগ্য নয় এই বিষয়টি আমাদের প্রেসিডেন্ট খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। প্রেসিডেন্ট এটিও স্পষ্ট করেছেন যে, তিনি খুব দ্রুতই অবরোধ আরোপের বিলে স্বাক্ষর করবেন। পাশাপাশি আমরা এটাও স্পষ্ট করতে চাই যে, রাশিয়া তার আচরণ পাল্টাবে— এটা আমরা আশা করি’ বলেন পেন্স।

আধুনিক কূটনীতির ইতিহাসে এতো বিরাট সংখ্যক মানুষকে একসঙ্গে বহিষ্কারের ঘটনা আর ঘটেনি।

৭৫৫ জনকে একসঙ্গে বহিষ্কারাদেশ দেওয়ায় মস্কোর দূতাবাসে থাকা কর্মীসহ একেতারিনবার্গ, ভ্লাডিভোস্টক ও সেন্ট পিটার্সবার্গ কনস্যুলেটরের কর্মীরা সমস্যায় পড়তে পারেন বলে জানাচ্ছেন বিবিসির মস্কো প্রতিনিধি সারাহ রেইন্সফোর্ড।

এই বহিষ্কারাদেশ দেয়ার পর ভ্লাদিমির পুতিন বলেছেন, আরো গুরুতর কোনো কিছু তিনি চাপিয়ে দিতে চাননি।

আর টানাপোড়েনে ভরা রুশ-মার্কিন সম্পর্ককে ইঙ্গিত করে তিনি বলেছেন, এই সম্পর্ক ‘সহসাই পরিবর্তনের’ কোনো আভাস তিনি দেখছেন না।

রাশিয়ার উপরে সর্বশেষ যে মার্কিন অবরোধ দেয়া হয়েছে সেটিতে মার্কিন সংসদের দুই কক্ষই অনুমোদন দিয়েছে। তবে, এই অবরোধে আপত্তি জানিয়েছিল হোয়াইট হাউজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!