1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

  • আপডেট হয়েছে : সোমবার, ৩১ জুলাই, ২০১৭
  • ১১৩ বার পড়া হয়েছে

 

পিরোজপুরে পাঁচ বছর আগে আলোচিত ফিরোজ মাঝি (২২) হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দয়রা জজ জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন সাহিনুর রহমান শানু মোল্লা, রেজাউল খাঁ ও মিজান বেপারী। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন রেক্সোনা বেগম, নিজাম আকন, সুমন শেখ, ওমর ফারুক মিঠু, মামুন মাতুব্বর, লিমন তালুকদার ও মো. রাসেল। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

এ মামলার দুই আসামি পলাতক রয়েছেন। বাকি আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন জানান,২০১২ সালের জানুয়ারিতে সদর উপজেলার ধুপপাশা এলাকায় ফিরোজ মাঝির বোন রিমি আক্তারের বিয়ে হয়। এর কয়েক দিন পর রিমিকে তার স্বামীর কাছ থেকে ফিরিয়ে নিয়ে রেজাউল নামের এক যুবকের সঙ্গে বিয়ে দিতে ফিরোজ ও তার মা নাসিমা বেগমকে চাপ দেয় আসামিরা। কিন্তু নাসিমা বেগম ও ফিরোজ বিষয়টি না মেনে নিলে তাঁদের সঙ্গে আসামিদের বিরোধের সৃষ্টি হয়।

এর পর ২০১২ সালের ৪ এপ্রিল শিকদার মল্লিক এলাকায় একটি ওয়াজ মাহফিল থেকে গভীর রাতে বাড়ি ফিরছিলেন ফিরোজ মাঝি। পথে আসামিরা তাঁকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ২০১২ সালের ৫ এপ্রিল ফিরোজ মাঝির মা নাসিমা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরে ২০১২ সালের ১৪ জুলাই পিরোজপুর সদর থানায় উপপরিদর্শক (এসআই) বাদল কৃষ্ণ দাস এ মামলার ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!