1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ব্লেড দিয়ে স্ত্রীর শরীর চিরে মরিচের গুঁড়া দিলেন স্বামী

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

 

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে ব্লেড দিয়ে চিরে গুরুতর আহত করেছেন এক পাষণ্ড স্বামী। ঘটনাটি ঘটেছে রোববার সকালে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে। পুলিশ পাষণ্ড স্বামী জুয়েল দেওয়ানকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্র জানায়, তিন বছর আগে উপজেলা সদরের শ্রীহরিপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রুপা আক্তারের (২০) সঙ্গে একই উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের হাসেম দেওয়ানের ছেলে জুয়েল দেওয়ানের বিয়ে হয়। তাদের ঘরে সাত মাসের একটি কন্যাসন্তান রয়েছে।

ইতোমধ্যে জুয়েল একই গ্রামের অপর এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। জুয়েলের স্ত্রী ঘটনাটি জানতে পেরে তাকে বাধা দেয়। এতে স্বামী জুয়েল স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।

রোববার সকালে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী জুয়েল রুপার পিঠ ও অন্যান্য স্থানে ব্লেড দিয়ে চিরে ক্ষত-বিক্ষত করে এবং ক্ষত স্থানে মরিচের গুঁড়া ও লবণ ছিটিয়ে দেন। এ খবর পেয়ে রুপার মা জাকিরন ও দাদি আছিয়া বেগম জুয়েলদের বাড়িতে গেলে জুয়েল তাদের আটকে রাখে।

এ ব্যাপারে রুপার বাবা মির্জাপুর থানায় জুয়েলসহ চারজনকে আসামি করে মামলা করেন। পরে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূ ও তার মা-দাদিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রুপার স্বামী জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। রুপার বাবা রফিকুল ইসলাম বলেন, জুয়েল, তার বাবা হাসেম, মা রোজিনা বেগম, জা শিল্পী বেগমকে আসামি করে থানায় মামলা করেছি।

মির্জাপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নির্যাতিত গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!