1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ অতিরিক্ত ৪% কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় সমাবেশ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, ৫% বাৎসরিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদান এবং অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে অতিরিক্ত ৪% কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার গাইবান্ধা পাবলিক লাইব্রেরী চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ মো. একরামুল হক খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্যা, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ দেলোয়ার হোসেন নুরী, অধ্যক্ষ মো. আব্দুল কাদের, উপাধ্যক্ষ নাছরিন সুলতানা, অধ্যাপক মমিতুল হক নয়ন, অধ্যাপক আজিজার রহমান সরকার, অধ্যাপক রাসেল মাহমুদ, অধ্যাপক মো. মধু মিয়া, লাভলু মিয়া, উপাধ্যক্ষ জহুরুল ইসলাম, অধ্যাপক সরকার শহিদুজ্জামান, মাহমুদুর রহমান, রুহুল আমিন, জাহাঙ্গীর আলম আকন্দ, বিকাশ মিত্র, অধ্যাপক আবু তাহের, মো. আতিকুর রহমান, রণজিৎ কুমার, আবুল কাশেম চৌধুরী, আরজিনা বানু প্রমুখ।

বক্তারা অবিলম্বে অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে অতিরিক্ত ৪% কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান। সেইসাথে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও অন্যান্য ন্যায় সঙ্গত দাবি বাস্তবায়নের জন্য শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!