1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে পাষন্ড স্বামীর যৌতুকের বলি হলেন গৃহবধূ মর্জিনা

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের বলি হলেন গৃহবধূ মর্জিনা বেগম (২৫)। যৌতুকের দাবী মেটাতে না পেরেই অকালে জীবন দিতে হলো তাকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার বেতাকাপা ইউনিয়নের রাজনগর গ্রামে।

জানা যায়, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মৃত আজগর আলীর পুত্র আজাদুল ইসলামের (২৫) সাথে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বড়দুর্গাপুর গ্রামের দিন মজুর আব্দুল লতিফের কন্যা মর্জিনা বেগমের সাথে বছর খানেক আগে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই গৃহবধূ মর্জিনার উপর যৌতুকের দাবীতে নেমে আসে নানামূখী অমানুষিক নির্যাতনের খড়গ। আজাদুল কারণে-অকারণে প্রায়ই স্ত্রী মর্জিনাকে তার বাবার বাড়ী থেকে টাকা আনতে বলে। টাকা আনতে ব্যর্থ হলে মর্জিনাকে মারপিট করতো তার পাষান্ড স্বামী আজাদুল। স্বামীর উপূর্যপরি যৌতুকের অতিরিক্ত চাহিদা মেটাতে মর্জিনার পিতার সাধ্য না থাকায় মামার বাড়ী থেকে একাধিকবার টাকা নিয়ে এসে স্বামীর হাতে তুলে দেন। সর্বশেষ ২৮ জুলাই সকালে আবারো যৌতুক লোভী স্বামী আজাদুল মামার বাড়ী থেকে টাকা আনার জন্য স্ত্রী মর্জিনাকে প্রথমে চাপ সৃষ্টি এবং পরে ব্যর্থ হওয়ায় বেদম মারপিট করে। মর্জিনা অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে পুনরায় তার মামার বাড়ী থেকে টাকা চেয়ে পাঠান। খবর পেয়ে তার মামী ৪ হাজার টাকাসহ হাজির হয় ভাগ্নি জামাইয়ের বাড়ীতে। কিন্তু যৌতুক  লোভী আজাদুল তাতে সন্তুষ্ট না হয়ে মামীর সামনেই পুনরায় মর্জিনাকে বেধরক মারপিট করে গুরুত্বর আহত করে। এতে মর্জিনা মারাত্মক অসুস্থ্য হয়ে পড়েন।

অবস্থা বেগতিক দেখে মৃত প্রায় মর্জিনাকে চিকিৎসার জন্য স্থানীয় মাঠেরহাটে নেয়ার পথে গৃহবধূ মর্জিনা মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনার পর থেকেই ঘাতক স্বামী আজাদুল পলাতক রয়েছে। মর্জিনা নিহত ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!