1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত অন্তত ৪০

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

নাইজেরিয়ায় একটি তেল অনুসন্ধানকারী দলের ওপর বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর অতর্কিত হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার ঘটনাটি ঘটে যখন মাইডুগুরি বিশ্ববিদ্যালয়ের তেল অনুসন্ধানকারী দলটি শহরে ফিরে আসছিল। যদিও মঙ্গলবার ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পুরোপুরো স্পষ্ট করে কিছু বলা হয়নি।
অনুসন্ধানকারী দলটি সেনা প্রহরায় সুরক্ষিতভাবে কাজ করছিল। এমন অবস্থানেও অতর্কিতে হামলা চালায় জঙ্গী গোষ্ঠী বোকো হারাম।
মাইদুগুরি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মূল অনুসন্ধানকারী দলের অন্তত পাঁচজন নিহত হয়েছে এই হামলায়। যাদের মধ্যে দুইজন বিশেষজ্ঞ এবং একজন গাড়ির চালক রয়েছে। বাকিরা সবাই সেনাসদস্য এবং স্বেচ্ছাসেবক।
যদিও সেনাবাহিনীর দাবি হামলার পর সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র দানি মাম্মান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন যে, সেনাবাহিনী যখন তাদের উদ্ধার তৎপরতার কথা জানিয়েছিল তখন তারা আশ্বস্ত হয়েছিলেন।
কিন্তু একদিন পর সেনাবাহিনী যখন তাদের কাছে ৪জনের মরদেহ এনে দেয়, তখন তারা বুঝতে পারেন যে এটিকে ঠিক উদ্ধার বলা যায় না। এখনো দলটির অনেকেই নিখোঁজ বলে দাবি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এখনো আরো মৃতদেহের সন্ধান পাওযয়া যাচ্ছে। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙকা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে নাইজেরিয়া সরকার এই নিষিদ্ধ ঘোষিত বোকো হারাম গোষ্ঠীর বিরুদ্ধে সেনা তৎপরতা চালিয়ে আসছে।
২০০৯ সালে বোকো হারাম দেশটির সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর থেকে সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার অপহৃত হয়েছে। সুত্র:বাসস

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!