1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গোবিন্দগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ : স্বামী পলাতক

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দাম্পত্য কলহের জেরে শামীমা বেগম (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী রেজওয়ান পলাতক রয়েছেন। শুক্রবার ভোররাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের পেপুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ শুক্রবার দুপুরে শামীমার লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রেজওয়ানের সঙ্গে গত ৫ মাস আগে শামীমার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিলে। শুক্রবার রাতে স্বামী রেজওয়ানের সঙ্গে স্ত্রী শামীমার কথাকাটাটি হয়। একপর্যায়ে রেজওয়ান তাকে বেদম মারধর করে। এতে গুরুত্বর অসুস্থ শামীমা ভোররাতে মারা যায়।

শুক্রবার সকালে ঘরে শামীমার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান পিপিএম জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে শামীমার মৃত্যু সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনার পর থেকে স্বামী রেজওয়ান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!