1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

পুলিশের অনুমতি মেলেনি, ইউনুস সেন্টারের আন্তর্জাতিক সম্মেলন বাতিল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

 

পুলিশের অনুমতি না পাওয়ায় অনিবার্য কারণ দেখিয়ে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বাতিল করেছে ইউনুস সেন্টার। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার শুরু হওয়ার কথা ছিল দুই দিনের এই সম্মেলন।

তবে সরকার বন্ধ করেনি জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, সঠিক সময়ে আবেদন না করায় অনুমতি দেয়া সম্ভব হয়নি। স্বল্প সময়ে এতো বড় সম্মেলনের নিরাপত্তা প্রস্তুতি না থাকায় ড. মুহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে সেন্টারের পক্ষ থেকে বলা হয়, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অনিবার্য কারণবশত আমরা সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে শুক্রবার থেকে আয়োজিত ৭ম আন্তর্জাতিক সম্মেলন বাতিল ঘোষণা করছি। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যাদের আমন্ত্রণ করা হয়েছিল এবং সম্মেলনে অংশ নেওয়ার জন্য যারা নিবন্ধিত হয়ে দুই দিনের এই সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছিলেন; তারা যেন তা বাতিল করেন, সেই অনুরোধ করছি।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ চারশ বিদেশি অতিথি নিবন্ধন করেছিলেন। প্রায় দুইশ ব্যক্তি বিভিন্ন দেশ থেকে এসে পড়েছেন। এর মধ্যে জাতিসংঘের সহকারী মহাসচিব থমাস গাসও রয়েছেন। তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য কর্মসূচি বাস্তবায়নের প্রধান কর্মকর্তা। সম্মেলনে তার মূল বক্তব্য রাখার কথা ছিল।

এসব বিদেশি অতিথিসহ সম্মেলনের সব অতিথির কাছে ক্ষমা চাওয়া হয়েছে ইউনূস সেন্টারের ওই বিজ্ঞপ্তিতে। পাশাপাশি সম্মেলনটি আয়োজনে যারা ইউনূস সেন্টারকে সহায়তা দিয়েছে, তাদেরও ধন্যবাদ জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!