1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৭৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ সকালে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
চারদিনের সরকারী সফরে প্রধানমন্ত্রী গতকাল নয়াদিল্লী পৌছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনের সংবর্ধনাস্থলে স্থানীয় সময় ৯টা ১৫ মিনিটে এসে পৌঁছলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে স্বাগত জানান।
প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের একটি অশ্বারোহী দল রাষ্ট্রপতি ভবনের প্রধান গেট থেকে সংবর্ধনাস্থল পর্যন্ত প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে স্কট করে নিয়ে যায়।
পরে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়ে হেঁটে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।
গার্ড পরিদর্শন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত তাঁর মন্ত্রিসভার সদস্যদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সফরসঙ্গী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।
ভারতের পল্লী উন্নয়ন মন্ত্রী রাম কৃপাল যাদব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং, স্বরাষ্ট্রমন্ত্রী হংসরাজ, বিদ্যুৎ মন্ত্রী পিযুষ গয়াল, জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস সম্পদ সম্পর্কিত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ভারি শিল্প এবং পাবলিক এন্টারপ্রাইজ বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত এবং দিল্লীর গভর্নর অনিল বাইজাল এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হক, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা এ সময় উপস্থিত ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ৪ দিনের সরকারি সফরে দিল্লী আসেন।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!