1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

সাদুল্লাপুরের ধাপেরহাটে বেকার যুবক আজগরের নতুন আবিষ্কার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ ডিজিটাল যুগের সাথে তাল মিলেয়ে এগিয়ে চলছে দেশ, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এবার পিসি,পাওয়ার কন্টোলার সার্কিট নামক একটি নতুন প্রযুক্তি আবিষ্কারের সন্ধান পাওয়া গেছে। এই পিসি পাওয়ার কন্টোলার সার্কিট ব্যবহার করে দেশের যে কোন স্থান থেকে একটি কম্পিউটার কে নিয়ন্ত্রণ করা যাবে। ওই পিসি পাওয়ার কন্টোলার সার্কিট নিজের কম্পিউটারে মাদার বোর্ডের সাথে সংযোগ স্থাপন করে মোবাইলের সিমের মাধ্যেমে বিশ্বের যে কোন স্থান থেকে একটি কম্পিউটারকে নিয়ন্ত্রণ করা যাবে। এই নতুন পিসি পাওয়ার কন্টোলার সার্কিটটি আবিষ্কার করেছেন সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাদশা মিয়ার বেকার ছেলে আহসান হাবিব আজগর। আজগর তার বুদ্ধি, মেধা ও শ্রম দিয়ে আবিষ্কার করেছেন বর্তমান সময় যুগোপযোগী একটি নতুন সার্কিট। পিসি, পাওয়ার কন্টোলার সার্কিট আজগরের নিজের দেওয়া নাম। আজগরের সঙ্গে কথা হয় ও তার নতুন আবিষ্কার সার্কিট দেখতে যাই আমরা ক’জন মিডিয়া কর্মী। গতকাল বুধবার দুপুরে ধাপেরহাট ইসলামপুর বি,এম কলেজের একটি কক্ষে। ২০ বছরের বেকার যুবক আজগরের সঙ্গে কথা বলে জানাযায়,১৫ বছর বয়স থেকেই সে, মোবাইল ও কম্পিউটার মেরামতের কাজসহ বিভিন্ন ইলেকট্রনিক্সের কাজে অভাস্ত। ব্যাক্তিগত জীবনে সে ইসলামপুর বি,এম কলেজ থেকে এইচ,এস,সি পাশ করে ধাপেরহাট মনিকৃষ্ণসেন ডিগ্রী কলেজে অধ্যয়ন রত আছে। মা,বাবাসহ ৩ ভাই ১ বোন নিয়ে তার সংসার। আজগর সবার ছোট। সাংসারিক অবস্থা খুব একটা ভাল না। তার নিজ মেধায় আবিষ্কার কৃত সার্কিটটি কম্পিউটারে লাগানো থাকলে তার হাতের ব্যবহৃত মুঠো ফোন দিয়ে দেশের যে কোন প্রান্ত থেকে মোবাইল এর মাধ্যমে ঐ কম্পিউটার টি নিয়ন্ত্রণ করা যাবে। যে কোন ব্যাক্তি এই সুবিধাটি নিতে পারবেন। আর্থিক সংকটের কারনে তার এ নতুন উদ্ভাবিত আবিষ্কারটি ব্যাপক প্রচার করতে পারছেন না। গ্রামের আশে পাশের লোকজন মাঝে মধ্যেই সখের বসে দেখতে আসে তার এই নতুন আবিষ্কার। বর্তমানে এই ডিজিটাল বাংলাদেশে আধুনিক বিজ্ঞানের যুগে তার এ আবিষ্কারটি যুগোপযোগী। সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান তাকে যদি সহযোগীতা করে তাহলে হয়তো বা তার এ নতুন আবিষ্কারটি সারা দেশে ব্যাপক সারাসহ আলোরন সৃষ্টি করতে পারে। আজগর আলী এ আশায় চালিয়ে যাচ্ছে তার মেধার প্রতিফলন। সবসময় ব্যস্ত থাকে কম্পিউটার আর মোবাইল নিয়ে। তার মনের ভবিষ্যৎ আশা ব্যক্ত করে বলে আমি আর্থিক সুবিধা পেলে আরও নতুন কিছু আবিষ্কার করে এ দেশের মানুষ কে দেখিয়ে দিতে চাই আমরা বাঙ্গালী আমরাও মানুষ। আমাদেরও মেধা আছে, আমরাও হতে পারি নতুন কিছুর আবিষ্কারের স্মৃতি ফলক। এ বিষয়ে কথা হয় ধাপেরহাট ছফিরন নেছা আব্দুল শেখ মহিলা বি,এম কলেজের অধ্যক্ষ ও গাইবান্ধা জেলা পরিষদের সদস্য এম,এস রহমানের সাথে তিনি জানান,ছেলেটি আমার প্রতিবেশি ছোট বেলা থেকেই তার কারিগরী প্রযুক্তির উপর মেধা দেখেছি। আর এই নতুন আবিষ্কারটি দেখে আমিও আশ্চার্য হয়েছি কথা বলা মোবাইল দিয়ে মিস কল দিলেই কম্পিউটারটি বন্ধ হয় এবং আবার মিস কল দিলেই চালু হয়। যা সত্যিই আশ্চর্য জনক। তার মেধার বিকাশের জন্য সংশ্লিষ্ট ব্যাক্তিদের এগিয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!