1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

‘আগামী বছর রাজধানীতে জলাবদ্ধতা থাকবে না’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

 

ডিসি সম্মেলন থেকে বেরিয়ে এসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, নিশ্চিত থাকেন আগামী বছর থেকে রাজধানীতে আর এই জলাবদ্ধতা থাকবে না।

বুধবার বিকালে সচিবালয়ে ডিসি সম্মেলনে বক্তব্য রাখার পর মন্ত্রী বাইরে অপেক্ষামান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।

রাজধানীর চারপাশের খাল উদ্ধার করে আগামী বছরের মধ্যে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকার চারপাশে ৪৬টি খাল আছে। খালগুলো শনাক্ত করা, উদ্ধার করা এবং জরুরি ভিত্তিতে কমপক্ষে ১৮টি খাল সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে ওয়াসাকে। আশা করছি, এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে আগামী বছর রাজধানীতে আর জলাবদ্ধতা হবে না।

এর আগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের ষষ্ঠ অধিবেশন শুরু হয়। অধিবেশনে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।

অধিবেশন শেষে বেরিয়ে মন্ত্রী সাংবাদিকদের জানান, শহরগুলোতে শিশুদের খেলার জন্য এখন কোনও মাঠ নেই। কিন্তু তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বিনোদন জরুরি। সেজন্য ডিসিদের স্থায়ী বিনোদন কেন্দ্র তৈরির করা সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!