1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

অতি উৎসাহী হয়ে বিব্রতকর কিছু না করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

 

ডেস্ক:  অতি উৎসাহী হয়ে বিব্রতকর কিছু না করতে জেলা প্রশাসকদের(ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিন দিনের সম্মেলনে অংশ নিতে আসা সারাদেশের জেলা প্রশাসকরা বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জনান।

সম্প্রতি বরগুনার ইউএনও গাজী তারিক সালমনকে নিয়ে ঘটনার রেশ চলার মধ্যে ঢাকায় সম্মেলনে অংশ নিতে আসা জেলা প্রশাসকদের প্রতি এই আহ্বান রাখেন রাষ্ট্রপ্রধান। তিনি বলেন, অতি উৎসাহী হয়ে এমন কিছু করবেন না, যাতে সরকার ও আমলাতন্ত্রকে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়।

রাষ্ট্রপতি বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। আপনারা অত্যন্ত দায়িত্বশীল ও সম্মানজনক পদে অধিষ্ঠিত। তাই দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন ও কৌশলী হতে হবে।

ভয়-ভীতি, প্রলোভন, অনুরাগ বা বিরাগের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের আহ্বান জানান আবদুল হামিদ।

সরকারি কর্মচারীদের বেতন ‘বহুলাংশে’বৃদ্ধি পাওয়ার বিষয়টি তুলে ধরে দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসকদের আরও সক্রিয় হতেও বলেন আবদুল হামিদ।

সরকারি সম্পত্তি, খাল, নদী, পাহাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদেও জেলা প্রশাসকদের সক্রিয়তা প্রত্যাশা করেন তিনি।

বঙ্গভবনের দরবার হলে এই অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, নওগাঁর জেলা প্রশাসক মো. আমিনুর রহমান, সিলেটের বিভাগীয় কমিশনার মোছাম্মাৎ নাজমানারা খানুম বক্তব্য রাখেন।

রাষ্ট্রপতি সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!