1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

ক্রিকেটের সেরা বাঘ এখন রংপুরে!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

 

মাশরাফি মানেই দলে নতুন প্রাণের সঞ্জার।  হোক সেটা জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটে। দেশের জার্সিতে যেমন দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বহুদূর, ঠিক তেমনই বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া লিগ বিপিএলেও।

সব জল্পনা অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বিপিএল দল রংপুর রাইডার্সে যোগ দিলেন জাতীয় ওয়ানডে দলের কাণ্ডারি মাশরাফি বিন মুর্তজা।

গত দুই আসর কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে অধিনায়কত্ব করা মাশরাফি এবার রংপুরের দলনেতা। ম্যাশকে পেয়ে ফ্র্যাঞ্চাইজি তো বটেই, খুশি হয়েছেন কোচ টম মুডিও। তিনি বলেছেন, ম্যাশ তার কাজ অর্ধেক কমিয়ে দেবে।

ভক্তদের কাছে তুমুল জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিপিএলের গত চার আসরের তিনটিতেই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন। গত চতুর্থ আসরে একাদশ সাজানোসহ বিভিন্ন বিষয় নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার মনোমালিন্য হয়। একপর্যায়ে টুর্নামেন্ট চলাকালীন টিম হোটেল ছেড়ে বাসায় চলে গিয়েছিলেন। তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার মুখ থুবড়ে পড়ার পেছনে এই কারণগুলো গুরুত্বপূর্ণ ছিল। সেই মাশরাফিকে সর্বোচ্চ সম্মানি দিয়ে দলে টেনেছে শিরোপা প্রত্যাশী রংপুর রাইডার্স।

এদিকে সোমবার (২৪ জুলাই) রংপুর রাইডার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ মাশরাফির প্রোটেইট একটি ছবি শেয়ার করে তাতে ক্যাপশনে লিখেন, ক্রিকেটের সেরা বাঘ এখন রংপুরে !!!
রংপুর রাইডারস এর পক্ষ থেকে মাশরাফি বিন মর্তুজাকে শুভেচ্ছা ও স্বাগতম।
#JoyerLorai
#BPL2017

উল্লেখ্য, ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি ক্রিকেটারদের মধ্যেই তুমুল জনপ্রিয় মাশরাফি। তার নেতৃত্বগুণ বাংলাদেশ জাতীয় দলকে তলানী থেকে তুলে ক্রিকেটে নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অনেকেই তাই বলে থাকেন, ম্যাশের হাতে জাদুর কাঠি আছে। সেই কাঠির ছোঁয়াতে বদলে যেতে পারে যেকোনো দল। মাশরাফিকে পেয়ে এবার শিরোপার স্বপ্ন আরও বড় হয়েছে রংপুরের। নতুন দলে প্রিয় ক্রিকেটারকে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরাও।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!