1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

মঙ্গলবার থেকে ডিসি সম্মেলন

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

 

রাজধানীতে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার থেকে।

সরকারের বিভিন্ন নীতিমালা, নির্দেশনা, অগ্রাধিকার বাস্তবায়নের উপায় তথা কার্যকর ও সাবলীলভাবে প্রশাসন পরিচালনা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তাবনা নিয়ে আলোচনার জন্য প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁও নিজ কার্যালয়ের শাপলা হলে এই সম্মেলন উদ্বোধন করবেন।

২৪ জুলাই সোমবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রীপরিষদ সচিব এম. শফিউল আলম বলেন, মন্ত্রীবর্গ, উপদেষ্টাবৃন্দ, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং ৫২টি মন্ত্রনালয়ের সচিবরা এই সম্মেলনের ২২টি সাধারন ও ১৮টি কর্ম অধিবেশনে অংশগ্রহণ করবেন।

মন্ত্রীপরিষদ সচিব জানান, জেলা প্রশাসকরা সরকারের প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার লক্ষ্যে ৩৪৯টি প্রস্তাব জমা দিয়েছেন।

তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ কবেন।

তারা বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, জেলা প্রশাসকরা মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে আইনগত, প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছেন, সেগুলো উত্তোরনে তারা সরকারের নীতি নির্ধারকদের কাছে দিকনির্দেশনা চাইবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!