1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫৩জন।

সোমবার বিকেলে নগরীর আরফা করিম সফটওয়্যার টেকনোলজি পার্কের কাছে কোট ফিরোজপুর সড়কেএ বোমা হামলা চালানো হয়।

পাঞ্জাব সরকারের মুখপাত্র মালি মোহাম্মদ আহমেদ জানিয়েছেন, একটি গাড়ি বোমা কোট লাখপাত এলাকার অদূরে একটি সবজি বাজারে বিস্ফোরিত হয়।

ডিআইজি (অপারেশন্স) হায়দার আশরাফ জানিয়েছেন, পুলিশকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল।

আরেক পুলিশ কর্মকর্তা কাশিফ আসলাম জানিয়েছেন, লাহোর ডেভোলপমেন্ট কর্তৃপক্ষের আওতায় একটি পুরাতন ভবনে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন, তাদেরকে বোমার লক্ষ্যবস্তু করা হয়েছিল।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে বোমাটি বিস্ফোরিত হয়। এতে ৯ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহতদের মধ্যেও ছয় পুলিশ সদস্য রয়েছে।

বোমা হামলায় একটি মোটরসাইকেলসহ দুটি গাড়ির ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!