1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রতিকারের দাবিতে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে মিথ্যা প্রেমের অজুহাতে বিজিবি সদস্যকে অপহরণ এবং হয়রানীমূলক ধর্ষণ মামলা ও চাঁদা দাবি

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচগাছি শান্তিরাম গ্রামের বিজিবি সদস্য শামীম মিয়াকে মিথ্যা প্রেমের অজুহাতে জোর পূর্বক পার্শ্ববর্তী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের রফিকুলের মেয়ে খালেদা আকতার রূপা ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা অপহরণের প্রচেষ্টা চালায়। পরে স্থানীয় জনগণ কর্তৃক শামীম মিয়া উদ্ধার পাওয়ার পর অপহরণকারি ও তাদের সহযোগি ইউপি সদস্য মাসুদ মিয়া দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং ওই মেয়েকেই বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করে। বিজিবি সদস্য ও তার পরিবারের পক্ষ থেকে ওই দাবি পূরণ করতে অস্বীকৃতি জানালে খালেদা আকতার রূপাকে দিয়ে হয়রানীমূলক মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করা হয়।

সোমবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উক্ত বিজিবি সদস্যের অসহায় পিতা মহির উদ্দিনের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, প্রবাসী রফিকুলের মেয়ের রূপার সাথে পারিবারিকভাবে বিয়ের কথা চলার একপর্যায়ে তার চরিত্র সম্পর্কে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিয়ের প্রস্তাবটি প্রত্যাখান করা হয়। এতে রূপা ও তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয় এবং ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে গত ২২মে পাঁচগাছি শান্তিরাম মডেল হাইস্কুলের সামনে থেকে জোরপূর্বক অপহরণ করে অটোরিক্সা যোগে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পথে ধাপাচিলা বাজারের কাছে উক্ত বিজিবি সদস্য শামীম আত্মরক্ষার জন্য চিৎকার করলে ছাপড়হাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান মেম্বরসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে সুন্দরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ সকলকে থানায় নিয়ে যায়। উপযুক্ত প্রমাণ দিতে ব্যর্থ হলে পুলিশ বিজিবি সদস্যকে তার পরিবারের কাছে ফেরত দেয়।

পরবর্তীতে এ ঘটনায় বিজিবি সদস্যকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবি সদস্য শামীমের চাচা জাহেদুল ইসলাম। এসময় তার পিতা মহির উদ্দিন ও তার অপর চাচা মো. সোবহান সরকার উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!