1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

টেক্সাসে ট্রাকের ভেতর থেকে ৮জনের লাশ ও ২০জনকে জীবিত উদ্ধার

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে একটি ট্রাকের ভেতর থেকে আটটি লাশ পাওয়া গেছে। তারা পানিশূন্যতা এবং দমবন্ধ হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় আরো ২০ জনকে উদ্ধার করা হয়েছে। ট্রাকটিতে মোট ৩৮ জন আরোহী ছিল। তারা সম্ভবত মেক্সিকো থেকে লুকিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তারা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। খবর সিএনএন ও বিবিসির।

খবরে বলা হয়, মার্কিন অভিবাসন বিভাগ তাদের পরিচয় জানার চেষ্টা করছে। মেক্সিকো থেকৈ স্যান অ্যান্টোনিওর কয়েক ঘণ্টার পথ।

পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকম্যানাস বলেন, ওয়ালমার্টের কর্মীদের ফোন পাওয়ার পর লাশগুলো উদ্ধার করা হয়। ট্রাক থেকে কেউ পানি চাইলে তিনি বিষয়টি জানতে পারেন।

তিনি বলেন, এই ঘটনার সাথে আদম পাচারের সাথে সম্পর্ক আছে কিনা তা জানা যায়নি।

স্থানীয় দমকল প্রধান চার্লস হুড জানান, তারা মধ্যরাতের পর ঘটনাটি জানতে পারেন। ট্রেইলার ট্রাকটির ভেতর এয়ার কন্ডিশনারটি কাজ করেনি। তাছাড়া ভেতরে পানিও ছিল না।

উদ্ধার হওয়া কয়েকজনের হার্টরেট ছিল মিনিটে ১৩০-এর ওপর। তাদের গা ছিল অত্যন্ত গরম। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি নিশ্চিত করেন, মৃতদের মধ্যে অন্তত দুজন শিশু। আমরা খুবই ভাগ্যবান যে, সবাই মারা যায়নি। ওই এলাকার আবহাওয়া ছিল গরম ও ঊষ্ণ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!