গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউপি চেয়ারম্যান জন দূর্ভোগ নিরসনে নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ১০কিঃমিঃ কাচাঁ রাস্তা সংস্কার করছে।
উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান ( আতিক ) জানান ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ১০কিঃ মিঃ কাচাঁ রাস্তা টলি ও ট্র্রাক্টর চলাচল করায় রাস্তাগুলো খাল খন্দ হয়ে জন চলা চলের অযোগ্য হয়ে জন দূর্ভোগে পরিনত হয়েছে। এসব রাস্তাগুলো সংস্কারের জন্য সরকারী কোন বরাদ্ধ না পাওয়ায় জন দূর্ভোগ লাঘবের উদ্দ্যেশ্যে আমার ব্যক্তিগত অর্থ ব্যয়ে এ সব রাস্তায় বালু ফেলিয়ে জন চলা চলের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে।
এ সব রাস্তাগুলো হচ্ছে, ইউনিয়নের চন্ডিপুর, সমাসপাড়া ও উত্তরপাড়ায় ২কিঃ মিঃ। নোদাপুর পাকার মাথা থেকে নলেয়া স্লুইসগেইটস পযর্ন্ত ৫ কিঃ মিঃ। নারিচাগাড়ী আঙ্গুরের ভাটা থেকে তেলিয়া পযর্ন্ত ৩কিঃ মিঃ।
মোট ১০কিঃ মিঃ কাচা রাস্তার এই সব খাল খন্দ বালু ফেলে জন চলা চলের উপযোগী করতে অনুমানিক ৩ লক্ষাধিক টাকা ব্যয় হবে বলে চেয়ারম্যান জানান।
তালুককানুপুর ইউনিয়ন পরিষদের ৭নং সদস্য জাফিরুল ইসলাম এ কাজের সার্বিক তত্তাবধান সহ দেখাশুনা ও সহযোগিতা করছে ।