1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

‘আমার ভাইদের হত্যা করা হয়েছে, ইসরাইলের এই নিষ্ঠুরতা থামাতে হবে’

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

 

মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে ইসরাইলি আগ্রাসনে বিষয়ে ওআইসি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, আল আকসায় আমার ভাইদের হত্যা করা হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। ইসরাইলের এই নিষ্ঠুরতা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে।

শনিবার এক লিখিত বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক মহলকে ইসরাইলি আগ্রাসন বন্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এরদোগান বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইল কর্তৃক আগ্রাসন থামাতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া উচিত।’

তিনি বলেন, সেখানে মেটাল ডিটেক্টর বা অন্য কোনো বাধা থাকতে পারবে না। ইসরাইলের এই উস্কানির বিরুদ্ধে প্রত্যেকের প্রতিবাদ জানানো উচিত।

লিখিত বিবৃতিতে এরদোগান বলেন, ‘ওআইসির প্রেসিডেন্ট হিসেবে অবিলম্বে ধর্মীয় কার্যক্রমে বাধা দান বন্ধ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমি ইসরাইলি এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি।’

এরদোগান বলেন, তুরস্কের অবস্থান সব ধরনের হিংস্রতার বিরুদ্ধে। আল আকসায় আমাদের যে ভাইদের হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

আনাদুলো নিউজ এজেন্সি অবলম্বনে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!