1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

জনগণের প্রতি আস্থা থাকলে লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি করুন: মোশাররফ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

 

ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দ্যেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে। কারো পক্ষেও নয় বিপক্ষেও নয়। জনগণের প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি করুন।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সমালচনা করে তিনি বলেন, কেন বাতিল করলেন? কারণ ইচ্ছে মতো নির্বাচন করতে পারেন, নির্বাচনের আগের রাতে ভোট দিয়ে নিজেদের বিজয়ী ঘোষণা করতে পারেন। সে কারণে নির্বাচন নিয়ে এতো জল্পনা-কল্পনা। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতো তাহলে কোনো জল্পনা-কল্পনা থাকতো না। বাদ দিলেন কেন? বাদ দিয়েছেন উদ্দেশ্যমূলকভাবে। তার প্রমাণ করেছেন ২০১৪ সালের নির্বাচনের নামে প্রহসন করে।

একই সভায় উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ৫ জানুয়ারিতে যে নির্বাচন করেছেন তাতে বাংলাদেশের মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছেন। ৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। এতবড় অপকর্ম পৃথিবীর কেউ করে নাই। এ অপকর্মের জন্য প্রধানমন্ত্রী জাতির কাছে ক্ষমা চান।

বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের প্রধান সমন্বয়ক হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!