1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

সাদুল্যাপুরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষে সাদুল্যাপুর মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল শনিবার স্কুল ও কলেজ শিক্ষার্থীদের এক বির্তক প্রতিযোগিতা সাদুল্লাপুর গার্লস ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে দু’টি দল ও কলেজ পর্যায়ে দু’টি দল মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
‘দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কারেন্ট জাল বন্ধের বিকল্প নাই’ বিষয়ে বির্তক প্রতিযোগিতায় পক্ষে সাদুল্যাপুর কে এম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী মনিষা অধিকারী, সাদিয়াতুল জান্নাত শ্রাবনী ও রুবাইয়াত জাহান মিমি এবং সাদুল্যাপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের শিক্ষার্থী চিত্রা রাণী, রামকৃষ্ণ সরকার ও তানজিলা খাতুন অংশ গ্রহণ করে।
অপরদিকে বিপক্ষ দলে সাদুল্যাপুর বহুমূখি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রাবণ সাহা, নিলয় কুমার সাহা ও অলক সাহা এবং সাদুল্যাপুর গার্লস ডিগ্রী কলেজের শিক্ষার্থী মুক্তি রাণী, মোছাঃ তানজিলা ও সুমনা অধিকারী অংশ নেয়।
বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা আইরিন সিদ্দীকা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিক। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম মোস্তফা মোঃ জোবাইদুর রহমান।
প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে সাদুল্যাপুর কে এম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ পর্যায়ে সাদুল্যাপুর গার্লস ডিগ্রী কলেজ বিজয়ী হয়। এছাড়া শ্রেষ্ট বক্তা হয়েছে স্কুল ও কলেজ পর্যায়ে যথাক্রমে অলক সাহা ও মুক্তি রাণী। শেষে সমন্বয়কারী ও বিচারকবৃন্দরা ছাড়াও এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, অত্র কলেজের অধ্যক্ষ শফিকুল আলম, সহকারী অধ্যাপক হোসনে আরা মুন্সি, শিক্ষক তাজুল ইসলাম রেজা, সাদুল্যাপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রভাষক মোজাহারুল মান্নান আকন্দ, ক্রীড়া শিক্ষক শেখ মোঃ মোস্তফা,উপজেলা উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মাহফুজার রহমান, শামীম হোসেন প্রমূখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!