1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

গাইবান্ধায় বন্যাদুর্গত ও ভাঙনকবলিত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বন্যাদুর্গত ও ভাঙনকবলিত ৫১টি পরিবারের মধ্যে গতকাল শনিবার বিকেলে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। কামারজানি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদর উপজেলা শাখার আয়োজনে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, মসুর ডাল হাফ কেজি, সয়াবিন তেল হাফ লিটার, মোমবাতি ১ ডজন ও ২টি করে দিয়াশলাই। এসময় উপস্থিত ছিলেন কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম জাকির, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা শাখার কমান্ডার আলী আকবর মিয়া, কামারজানি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ইস্তেকুর রহমান সরকার, সন্তান কমান্ড সদর উপজেলা শাখার আহবায়ক জাকারিয়া হাবীব ও সদস্য সচিব এ জেড এম আল মনসুর পলাশ, কামারজানি সন্তান কমান্ডের আহবায়ক আবদুল কাদের ও সদস্য সচিব আবদুল জলিল, সন্তান কমান্ডের সদস্য তৌহিদুর রহমান তুহিন, ভিপি ধারন রায়, খালেদা আক্তার লাকি, মশিউর রহমান, মো. টিটু মিয়া ও সমাজসেবক এ টি এম শামসুল হুদা প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!