1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

‘জঙ্গি আস্তানায়’ অভিযান শেষ, নারী-শিশুসহ আটক ৪

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট : মেহেরপুরের গাঙনি উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে পুলিশের অভিযানে দুই নারী ও দুই শিশুকে আটক করা হয়েছ।

পুলিশের অভিযানে কোনও বিস্ফোরক কিংবা অস্ত্র পাওয়া যায়নি। এতে কেউ হতাহতও হননি বলে জানিয়ছেন মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বামন্দীর আখ সেন্টারপাড়ার সৌদি আরব প্রবাসী মিশকাত আলীর দোতলা বাড়িটিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে অবস্থান নেয় জেলা পুলিশের একাধিক দল।

এসময় আশেপাশের লোকজন সরিয়ে নেওয়া হয়। এক পর্যায়ে বাড়িতে অবস্থান করা ব্যক্তিদের বেরিয়ে আসার আহ্বান জানানো হয়। পরে বেলা ১২টার দিকে অভিযান শুরুর পর রজনী খাতুন (২০) ও মাবিয়া খাতুন (৩৫) নামের দুই নারী দুটি শিশুসহ বের হয়ে আসেন। মেহেরপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শেষ, নারী-শিশুসহ আটক ৪

পুলিশ সুপার বিফ্রিংয়ে বলেন, সৌদি প্রবাসীর বাড়িতে কয়েকটি পরিবার ভাড়া থাকতো। ১৫ দিন আগে রজনী ও মাবিয়া স্বামী সন্তানসহ দোতলায় ভাড়ায় আসেন। কিন্তু তারা ওই বাড়ির নীচতলা ও আশেপাশের বাসিন্দাদের সঙ্গে চলাফেরা করতে না। খুব একটা বাড়ি থেকে বেরও হতেন না।

তিনি জানান, তাদের চলাফেরা সন্দেহজনক। গোপন সংবাদে বড়িটিতে অভিযান চালানো হয়। তাদের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা থাকতে পারে সন্দেহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!