1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

জুয়া-হাউজি ও অশ্লীল নৃতের প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন, আটক ৩৪

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

 

গাজীপুরে দীর্ঘ দিন যাবৎ চলমান বহুল আলোচিত জুয়া-হাউজি ও অশ্লীল নৃতের প্যান্ডেল আবশেষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগ ও র‌্যাবের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুড়িয়ে দেয়া হয়েছে।

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এই জুয়া ও অশ্লীল নৃতের সাথে জড়িত থাকার অপরাধে হাতেনাতে ৩৪ জনকে আটককরে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। আটককৃতদের মধ্যে ২১ জন পুরুষ ও ১৩জন নারী রয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.রাহেনুল ইসলামের নেতৃত্বে ও র‌্যাবের সহযোগিতায় ওই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার সকালে র‌্যাব-১, পোড়াবাড়ী গাজীপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার, কোম্পানী কমান্ডার মো.মহিউল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে হোতাপাড়া এলাকায় জুয়া ও অশ্লীর নৃত্যের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন গাজীপুরের জেলা প্রষাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির।

র‌্যাবের অংশগ্রহণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.রাহেনুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতিতে অভিযান কালে ৩৪ জনকে আটক ও জুয়ায় ব্যবহৃত ১৯টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার , ৮৯হাজার ২৫৪টাকা জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে ২১জন পুরুষকে প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড, ১৩জন নারীকে অশ্লীল কার্য ও সঙ্গীত করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারায় ৫দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া অভিযানের সময় জুয়া ও নাচের প্যান্ডেল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে। পরে আটককৃত আসামীদের গ্রেফতারপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানী কমান্ডার মো. মহিউল ইসলাম এবং অভিযানে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হানিফ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোর্তাহীন বিল্লাহ্।

উল্লেখ্য, গত কয়েক বছরন ধরে গাজীপুরের বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে একটি চক্র প্রশাসন ও স্থানীয় কিছু অসাধু লোকের সহযোগিতায় যাত্রা ও মেলার নামকরে জুয়ার আসর, অশ্লীল নৃত্যানুষ্ঠানের মাধ্যমে অবধৈ কার্যকলাম চালিয়ে আসছিল। প্রশাসন বিভিন্ন সময়ে এদের বিরুদ্ধে ব্যাবস্থা নিলেও পরবর্তীতে আবারও ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে ওইসকল অবৈধ কাজকর্ম চালিয়ে যায়। এদের অপকর্মের ছবি তুলতে গিয়ে গাজীপুরের সাংবাদিকরাও একাধিকবার হামলার স্বীকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!