1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

পাহাড়ধসে একই পরিবারের দুই শিশুসহ নিহত ৫

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

 

সীতাকুণ্ডে পাহাড়ধসে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রফিকুল ইসলামের স্ত্রী বিবি ফাতেমা ও তার ছেলে মো. ইউনূস এবং মো. জাহিরের স্ত্রী রাবেয়া এবং তাদের দুই মেয়ে সাত বছর বয়সী সামিয়া ও দুই বছর বয়সী লামিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সলিমপুর ইউনিয়নের ওই দুর্গম এলাকায় পাহাড়ের খাস জমিতে বেশ কিছু বসতি গড়ে তোলা হয়েছে। যেগুলোকে আলাদা আলাদাভাবে ‘সমাজ’ নামে ডাকে স্থানীয়রা। সেখানে তিন নম্বর সমাজের লক্ষণ সাহার শাখায় ভোরে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান জানান, পাহাড়ধসের সময় রফিক ও তার বোনের স্বামী কালাম বাড়ি থেকে বের হতে পারেন। কিন্তু তাদের পরিবারের সদস্যরা চাপা পড়েন। ছিন্নমূল পুলিশ ফাঁড়ির সদস্যরা ও স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রেখেছেন।

এদিকে স্থানীয় বাসিন্দাদের নিয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করলেও ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও সেখানে পৌঁছাননি।

প্রসঙ্গত, গত ১৩ জুন রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে ১৪৬ জনের লাশ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!