1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

গাইবান্ধায় পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই ॥ আটক ১

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের এসআই পরিচয়ে সিএনজি অটোরিকশা ছিনতাই কালে আলমগীর  হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে লোকজন আটক করে থানায় সোপর্দ করেছে। উপজেলার সদরের থানা চতুরঙ্গ মোড়ে শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আটক আলমগীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বর্দ্ধবাসা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। উপজেলার সাপমারা ইউনিয়নের তরফমনু গ্রামের সিএনজি চালক লিঠু মিয়া জানান, বেলা পৌনে ১২টার দিকে বগুড়া-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড়ে আলমগীর নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এস আই) পরিচয় দিয়ে সিএনজি অটোরিকশাটি ২’৫০ টাকায় রিজার্ভ নেন। এসময় তার সঙ্গে পুলিশ কনস্টেবল পরিচয়ে আরো দুইজন ছিলেন। তারা সেখান থেকে সিএনজি যোগে পৌর শহরের দিকে রওনা দেন। পথিমধ্যে সিএনজিটি মৌসুমী ফিলিং স্টেশনের নিকট পৌঁছালে আলমগীরের সাথে থাকা অপর দুই ব্যক্তি গাড়ি থেকে নেমে যান।

মৌসুমী ফিলিং স্টেশন থেকে সিএনজিটি প্রায় ৫০-৬০ গজ সামনের দিকে আসার পর মোবাইলে ফোন আসলে আলমগীর চালককে গাড়ি থামাতে বলেন। গাড়ি থেকে নেমে যাওয়া ওই দুই ব্যক্তির মা মারা  গেছেন বলে সংবাদটি দেওয়ার জন্য লিঠুকে তাদের কাছে পাঠিয়ে দেন। এই সুযোগে আলমগীর সিএনজিটি নিয়ে চম্পট দেন। বিষয়টি টের পেয়ে লিঠু আরেকটি সিএনজি নিয়ে তাকে ধাওয়া করেন। সিএনজিটি থানা চতুরঙ্গ মোড়ে পৌঁছার পর যানজটে পড়লে সিএনজি থেকে নেমে আলমগীর হোসেন পালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম জানান, আটক আলমগীর হোসেন ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তার নিকট থেকে একাধিক সিএনজি’র চাবি পাওয়া গেছে। আরো তথ্য উদঘাটনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!