1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীর ট্রাফিক পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় ডিউটিরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর ট্রাফিক পুলিশ কনস্টেবল ফজলার রহমান (৩৩) ব্রাহ্মণবাড়িয়ায় ডিউটিরত অবস্থায় হৃদযন্ত্রে ক্রিয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় ট্রাফিক পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ফজলার রহমান উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের নুরুল হোসেন সরকার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে ডিউটিরত অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হৃদযন্ত্রে ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে তিনি জানান। ট্রাফিক পুলিশ কনস্টেবল ফজলার রহমানের লাশ শুক্রবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাড়ীতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ জুম্মা নামাজে জানাযা শেষে পারিপারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।  মৃত্যুকালে তিনি বাবা-মা, এক পুত্র, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলার হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফিরোজ কবির বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষের দেয়া ৩০ হাজার টাকা মরহুমের পরিবারের নিকট হস্তান্তর করেন।

উল্লেখ্য, মরহুম ফজলার রহমান ২০০৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনষ্টেবল পদে যোগদান করেছিলেন বলে জানা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!