1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

আল-আকসায় জুমার নামাজে বাধা, ইসরাইলি সেনার গুলিতে ইমাম গুলিবিদ্ধ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

 

 

আন্তর্জাতিক ডেস্ক:

শুক্রবার আল-আকসা মসজিদে জুমার নামাজে প্রবেশের সময় ইসরাইলের সৈন্যরা মুসলিমদের বাধা দেয়। কিন্তু মুসলিমরা বাধা উপেক্ষা করে মসজিদে প্রবেশ করতে চাইলে মুসল্লিদের সঙ্গে ইসরাইলি সেনাদের ব্যাপক সংঘর্ষ বাধে।

এ সময় মুসলিমদের প্রথম কেবলা আল-আকসার ইমাম ইসরাইলি সেনাদের গুলিতে গুলিবিদ্ধ হন। খবর আল-জাজিরার।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় গত সপ্তাহে আল-আকসা মসজিদে জুমার নামাজ বন্ধ করে দিয়েছিল ইসরাইল। এর পর সপ্তাহজুড়ে ফিলিস্তিনিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের প্রতিবাদের মুখে মসজিদটি খুলে দেওয়ার পর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

ওই নিষেধাজ্ঞায় দেশটির পুলিশ জানায়, আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না ৫০ বছরের কম বয়সী পুরুষ মুসলিমরা। ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে প্রবেশের প্রধান দ্বার লায়ন্স গেটের সামনে মেটাল ডিটেক্টর বসানোর প্রতিবাদে কয়েক দিন ধরেই বাইরে নামাজ পড়ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার ফিলিস্তিনি ও ইসরাইলি আরবরা।

শুক্রবার এ নিয়ে বড় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। এর কয়েক ঘণ্টা আগে ইসরাইলের পুলিশ নতুন নিষেধাজ্ঞার কথা জানায়।

ইসরাইলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘৫০ ও তদূর্ধ্ব বয়সী পুরুষরা শুধু ওল্ড সিটি ও টেম্পল মাউন্টে প্রবেশ করতে পারবে। সব বয়সী নারী সেখানে প্রবেশ করতে পারবে।’

শুক্রবার সকাল থেকেই জেরুজালেমে আরব অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা নিহত হওয়ার পর থেকেই আল-আকসায় নিরাপত্তা জোরদার করে ইসরাইল। এর পর থেকে প্রতিদিনই আল-আকসার আশপাশে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলে আসছিল। এরই মধ্যে আজ আল-আকসায় তরুণ-যুব মুসল্লিদের প্রবেশে বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এরপরই ইসরাইলি সেনা নির্বিচারে গুলি করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!