1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ভারতের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন, ঢাকা সফরের আমন্ত্রণ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

 

ভারতের নবনির্বাচিত প্রেসিডেন্ট শ্রী রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা পৃথক বার্তায় এই অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামনাথ কোবিন্দকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি হামিদ এক বার্তায় ভারতের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেছেন, রামনাথের নেতৃত্বে ভারতের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন ত্বরান্বিত হবে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো শক্তিশালী হবে।

আবদুল হামিদ রামনাথের সাফল্য, দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নবনির্বাচিত প্রেসিডেন্ট শ্রী রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন।

আজ রামনাথ কোবিন্দকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের প্রেসিডেন্টের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ায় আমি আপনাকে বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘অনেক সাংস্কৃতিক, ঐতিহাসিক ও সভ্যতার অভিন্ন ভিত্তির ওপর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রতিষ্ঠিত। এসব সম্পর্কের শক্তিতেই আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করেছি এবং একে এক নতুন উচ্চতায় নিয়ে গেছি।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে টেকসই পারস্পরিক সম্পর্কের মাধ্যমে বহু বছরে আমাদের বন্ধন আরো গভীর হয়েছে।’

শেখ হাসিনা বলেন, তার সরকার দু’দেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বহুমুখী সম্পর্কোন্নয়নে ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।

প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হিসেবে রামনাথ কোবিন্দের মেয়াদকালে তার সাফল্য কামনা করেন।

তিনি রামনাথ কোবিন্দকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।

৭১ বছর বয়সী সাবেক আইনজীবী রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!